August 18, 2026, 5:10 pm
শিরোনামঃ
ঢাকা বিভাগে অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও অনলাইন জিআর এস সফটওয়্যার সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা সফল ভাবে সম্পন্ন নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা বাগান শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লামায় নিজ দখলীয় জমির খতিয়ান সৃজন নিয়ে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান লালমনিরহাট আদিতমারীতে ৩৮ লাখ টাকার খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ নোয়ায়াখালীতে অশ্রসহ দুই আসামী গ্রেফতার টাংগাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক মইনুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন ঢাকা বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভাসমূহ সফলভাবে অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শরীয়তপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name

স্টাফ রিপোর্টার :-

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শরীয়তপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য পাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের যৌথ আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, কবি ও কথাসাহিত্যিক মো. লতিফুর রহমান শিবলী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আবু সিয়াম।

আলোচনা সভায় বক্তব্য দেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক ও শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার। স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মো. আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাপ্তাহিক শরীয়তপুর পত্রিকার আইটি ইনচার্জ জান্নাতুল ফেরদৌস নীলা।

সাহিত্য পাঠ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আলোচনায় বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শনে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের যে বার্তা রয়েছে, তা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নজরুলের চিন্তা আজও সমান প্রাসঙ্গিক।

অনুষ্ঠানের শেষপর্বে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় নজরুলগীতি অনুষ্ঠিত হয়। গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পৌর অডিটোরিয়াম।

নজরুল বর্ষ উপলক্ষে এর আগে শরীয়তপুরে নজরুলগীতি, কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য ও মানবিক দর্শন আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



Our Like Page
Developed by: BD IT HOST