November 22, 2026, 6:34 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শিশু ধর্ষণ মামলার আসামী মো: আলামিন কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলার পাগলা থানার শিশু ধর্ষণ মামলার আসামী মো: আলামিন (৩০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ

বাদীর এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম (১১) এর মাতা এর অভিযোগ মোতাবেক বিবাদী আলামিন(৩০) বিগত এক বছর যাবৎ পাগলা থানাধীন বাগবাড়ী সাকিনস্থ আল মদিনা জামে মসজিদের ইমাম হিসাবে নিয়োজিত ছিলো। ভিকটিম বিগত ৩ মাস যাবৎ বিবাদীর কাছ থেকে কুরআন শিক্ষা গ্রহন করিতেছে ঘটনার দিন ইং-৩১/০৭/২০২৫ তারিখ সকাল অনুমান ৮.৩০ ঘটিকার সময় বিবাদী আলামিন(৩০) ছাত্র ছাত্রীদের কুরআন শিক্ষা দেওয়ার পর সবাইকে ছুটি দিয়ে ভিকটিমকে মসজিদের পাশে মাদ্রাসা ঘর থেকে ঝাড়ু আনতে পাঠায়।

ভিকটিম বিবাদীর কথামতো ঝাড়ু আনতে মাদ্রাসার রুমে যাও য়ার পর বিবাদী আলামিন রুমে ঢুকে দরজা লাগাইয়া প্রান নাশে র হুমকি দিয়ে ভিকটিমের মুখ বেধে রুমের মেঝেতে জোরপূর্ব ক ধর্ষন করে। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে ময়মন সিংহ জেলার পাগলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-২, তারিখ: ০১/০৮/২০২৫খ্রি., ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। ঘটনার পর হতে সিপিএ সসি, র‌্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপর হয়।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ধৃত আসামীদের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে সদর কোম্পানী, র‌্যাব-৯, সিলেট এর সহযোগীতায় ২২ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ রাত ০০:০৫ ঘটিকায় এসএমপি সিলেট এর সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী মো: আলামিন (৩০), জেলা- ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের করা জন্য এসএমপি সিলেট এর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST