October 22, 2026, 4:11 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সরকারি চাকরিতে শূন্যপদ সাড়ে ৩ লাখেরও বেশি

Reporter Name

প্রথম বাংলা – বর্তমান সময়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে শূন্যপদ রয়েছে ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি।এরমধ্যে প্রথম শ্রেণির শূন্যপদের সংখ্যা ৪৩ হাজার ৩৩৬টি।এছাড়া দ্বিতীয় শ্রেণির ৪০ হাজার ৫৬১টি, তৃতীয় শ্রেণির ১ লাখ ৫১ হাজার ৫৪৮টি এবং চতুর্থ শ্রেণির শূন্যপদ রয়েছে ১ লাখ ২২ হাজার ৬৮০টি।বুধবার (১৮ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান,জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সর্বশেষ প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২১’বইয়ের (জুন,২০২ ২ সালে প্রকাশিত) তথ্য অনুযায়ী- বিভিন্ন মন্ত্রণালয় ,বিভাগ,অধিদফতর,পরিদফতর ও সরকারি কার্যা লয়ে প্রথম শ্রেণির ৪৩ হাজার ৩৩৬টি,দ্বিতীয় শ্রেণির ৪০ হাজার ৫৬১টি,তৃতীয় শ্রেণির ১ লাখ ৫১ হাজার ৫৪৮টি ও চতুর্থ শ্রেণির ১ লাখ ২২ হাজার ৬৮০টি পদ খালি রয়েছে।

সদ্য বিদায়ী বছরে ৪০তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৯২৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন,৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান।এছাড়াও ৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে ৩ হাজার ৯৬৬ সহকারী সার্জন নিয়োগ করা হয়েছে।আর ৪৩তম বিসিএসের লিখিত পরী ক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে। পাশাপাশি ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা ১১ জানুয়ারি শেষ হয়েছে। আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের সম্ভাব্য তারিখ নির্ধারিত আছে।

এ সময় আদালতে মামলা থাকায় নিয়োগবিধি প্রণয়ন কার্যক্রম শেষ না হওয়ায় এবং পদোন্নতি যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু খালি পদ পূরণ করা যায়নি বলেও জানান প্রতিমন্ত্রী।



Our Like Page
Developed by: BD IT HOST