September 26, 2026, 9:52 am
শিরোনামঃ
আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রায়েন্দা বাজারে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের গণসংযোগ: ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় সুদৃঢ় বার্তা গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনা সরকার বারবার দরকার ময়মনসিংহের ওসি’র বিশেষ অভিযানে আটানি পুকুর পাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু গ্রেফতার নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিক রফিকের বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নেতারা

Reporter Name

প্রথম বাংলা – দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক ও বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা চার ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে বনেকের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটির নেতারা।

একই সঙ্গে নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে ময়মন সিংহের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানানো হয়। রোববার বনেকের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম তপু ও সাধারন সম্পাদক ফয়সাল হাওলাদারের পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রকাশিত সংবাদে কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি বা সংগঠন সংক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট গণমাধ্যমে লিখিতভাবে প্রতিবাদ জানানোর সুযোগ রয়েছে।

এ ছাড়া প্রেস কাউন্সিলে সংক্ষুব্ধ ব্যক্তি-প্রতিষ্ঠান প্রতিকারও চাইতে পারেন। কিন্তু সংবাদ প্রকাশের জেরে সম্প্রতি কয়েকটি ফেসবুক পেজ থেকে সাংবাদিক মোঃ খায়রুল আলমরফিককে নিয়ে পরিকল্পিতভাবে নানা আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করছে একটি মহল। পেশাদার সাংবাদিকদের নিয়ে এ ধরনের অনৈতিক, অবৈধ ও মানহানিকর অপপ্রচার কোনোভাবেই কাম্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়,রাষ্ট্রের উচিত সাংবাদিকদেরমুক্তভাবে কাজ করতে দেওয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা। ময়মনসিংহের ত্রিশাল ও ময়মনসিংহে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ও প্রতিষ্ঠান সাইবার অপরাধীদের মোটা অংকের টাকা দিয়ে যেভাবে সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবা শুরু করেছে, তা রাষ্ট্রের জন্য কল্যাণকর কিছু বয়ে আনবে না। অপপ্রচার বন্ধ না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন সাংবাদিক নেতারা।



Our Like Page
Developed by: BD IT HOST