July 26, 2026, 1:15 am
শিরোনামঃ
রাজউক মহাখালী জোন অফিসের ইমারত পরিদর্শকের বিরুদ্বে দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও তা ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়েও আলোচনা বাড়ছে বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভি’র ঝালকাঠি জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।নলছিটি সাংবাদিক সমাজের আয়োজনে বুধবার বিকেলে নলছিটি প্রেসক্লাব সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানবন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা জানান,উপজেলার দপদ পিয়া ইউনিয়নে ছাত্রলীগের দলীয় পদ নিয়ে দুটি গ্রপের বিবাদে লিপ্ত হয়। এরই জের ধরে উভয়গ্রুপের মধ্যে কয়েক দফা মারামারি হয়। যার ফলে উভয় পক্ষই আইনের আশ্রয় নেয়। মো. আশিকুর রহমান নামে এক যুবক গত ২৮মার্চ ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদাল তে ছয় জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় সাংবাদিক সাইফুল ইসলামকে উদ্দেশ্য মূলকভাবে আসামি করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,নলছিটি প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষক এনায়েত করিম,আবদুল কুদ্দুস তালুকদার,সহ-সভাপতি মিলন কান্তি দাস,রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক শাহাদাত হোসেন মনু,এইচ এম সিজার,ঝালকা ঠি প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক কেএম সবুজ,এমএ হাসান,মোস্তাফিজুর রহমান রিপন,তপন দাস,মশিউর রহমান,খালিদ হোসেন তালুকদার প্রমুখ।বক্তারা অবিলম্বে সাংবাদিক সাইফুল ইসলামের নামে করা মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহার করাসহ দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সাংবাদিক সাইফুল ইসলাম বলেন,আমাকে সম্পূর্ন উদ্দেশ্য প্রনোদিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে।ঘটনার দিন আমি এলাকায় ছিলাম না।মারামারি সম্পর্কে আমি কিছু জানিও না একটি পক্ষ আমাকে হয়রানি করার জন্য এ মামলা দিয়েছে।এ ব্যাপারে মামলার বাদী মো. আশিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।



Our Like Page
Developed by: BD IT HOST