September 21, 2026, 2:55 am
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলো : রাজধানীতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে নয়জন মাদকসেবীকে গ্রেফতার করেছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬ খ্রি.) বিকাল ০৩.০০ ঘটিকা থেকে ০৫.৩০ ঘটিকা পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এফডিসি-কাওরান বাজার রেললাইন সংলগ্ন এলাকায় স্পেশাল অ্যাকশন গ্রুপ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের অভিযোগে নয়জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জাকির হোসেন (৪০) ২। রাকিবুল হাসান রকি (২৫) ৩। আল আমিন (২২) ৪। ইবনে হাসেম (৩২) ৫। মোঃ স্বপন ইসলাম (২৬) ৬। খালিদ বিন আজাদ (৪১) ৭। সাকিব (১৯) ৮। রিফকুল ইসলাম (২০) এবং ৯। মাজহারুল ইসলাম (১৯)।

গ্রেফতারকৃতদের নিকট থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সোপর্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST