November 22, 2026, 8:18 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সেনবাগের ২নং কেশারপাড় ইউপি সদস্য আলেক হোসেন গ্রেফতার

Reporter Name

এমডি ইলিয়াছ সেনবাগ প্রতিনিধি:

নোয়াখালী জেলা সেনবাগে বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় মো. আলেক হোসেন (৪৮) নামের এক ইউপি সদস্য কে (মেম্বার) গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আলেক হোসেন উপজেলার ২নং কেশারপাড় ইউপি র ১নম্বর ওয়ার্ডের লুধুয়া গ্রামের মাওলানা সাহেবের বাড়ির আবদুর রাজ্জাকের ছেলে এবং ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার।৭ ফেব্রুয়ারী ২০২৩ ইং রোজ মঙ্গল বার দুপুরে তাকে উপজেলার কেশারপাড় ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়,পূর্ব বিরোধের জের ধরে গত রোববার (৫ফ্রেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজে লার কেশারপাড় ইউপির লুধুয়া আবদুস সাত্তার মেম্বার বাড়িতে ফারুক হোসেন ও তার ভাই আলেক মেম্বারের নেতৃত্বে ১৪/১৫জনের একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও দা-ছেনী লাঠিসোঠা নিয়ে মামলার বাদী ফারুক হোসাইনের বসতঘরে অতর্কিতে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগে করে।

এসময় বাদীর চিৎকারে জাকির হোসেন প্রকাশ কালু (৫০) নামের এক প্রতিবন্ধী সহ জাকিয়া বেগম (৬৫), আব্দুর রহিম (৫২)এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরকে এলাপাথাড়ী কুপিয়ে,পিটিয়ে আহত করে। এরপর বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী ফারুক হোসাইন বাদী হয়ে ইউপি মেম্বার আলেক হোসেন সহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬জনের নামে সেনবাগ থানায় মামলা দায়ের করে৷ মামলা দায়েরের পরপরই পুলিশ দুপুরে আলেক হোসেন মেম্বারকে গ্রেফতার করে ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবা ল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসি য়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST