September 19, 2026, 11:11 pm
শিরোনামঃ
ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ শাহজাদপুরে আলোকবর্তিকার উদ্যোগে বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থী এবং সাংবাদিকদের ক্রেস্ট প্রদান গবেষণায় বিনিয়োগে এত কার্পণ্য কেন?উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ, পাশে দাঁড়ানোর আহ্বান কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সোনা মিয়ার হত্যাকারীদের বিচার দাবীতে শহীদবাগ ইউনিয়ন আ.লীগের বিক্ষোভ-মানববন্ধন

Reporter Name

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ.

রংপুরের কাউনিয়ার হারাগাছে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে ২৪ এপ্রিল নিহত হারাগাছ ইউনিয়ন আ.লীগ কর্মী সোনা মিয়ার হত্যাকারীদের বিচার দাবীতে আজ রোববার বিকেলে শহীদবাগ ইউনিয়ন আ.লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে বেইলীব্রীজ (খামারের হাট) থেকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- রংপুর জেলা পরিষদের প্যানে ল চেয়ারম্যান আ.লীগ নেতা আলতাব হোসেন,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জমসের আলী,হারাগাছ পৌর আ.লীগের সভাপতি জামিল আক্তার,শহীদবাগ ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুর রউফ,হারাগাছ ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আলী বাবু, আ.লীগ নেতা মেনাজ উদ্দিন,উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী,

যুগ্ন আহবায়ক জামিল হোসাইন,সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক,শহীদবাগ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল চৌধুরী প্রমুখ। বিক্ষোভ মিছিল থেকে খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই শ্লোগানে মুখরিত করে তোলা হয়। এসময় নারীরা ঝাড়ু নিয়ে মিছিলে যোগদেন। মানববন্ধনে বক্তারা দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় নেওয়ার দাবী জানিয়েছেন



Our Like Page
Developed by: BD IT HOST