October 11, 2026, 12:07 am
শিরোনামঃ
ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্য ও অসদাচরণে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ১৯ মিনিটে: প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা স্থগিত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা সেনবাগে নোবিপ্রবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত অটো রিকসার দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ মফিজ উল্লাহ ও মুক্তা বেগমের বিরুদ্ধে নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১ জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা -হেরোইন সহ দুই মাদক মাদক ব্যবসায়ী গ্রেফতার ৬ নং চরশাহী ইউনিয়ন, বিএনপির মহিলা দলের সম্মেলন সম্পুর্ন খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে : খাদ্যমন্ত্রী শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির এর নির্দেশে ডিলার নাসির ও ফরিদ এর বিরুদ্ধে চাল চুরির অভিযোগ

Reporter Name

সংবাদদাতা, বাকেরগঞ্জ বরিশাল।

জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন এর নির্দেশে চাউল চুরির অভিযোগ দুই ডিলারে বিরুদ্দে।

উল্লেখ্য সূত্র মতে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তার ইশতেহারের ঘোষিত অনুসারে দশ টাকা দরে চাউল গরীব, অসহায়,মধ্যবিত্ত মানুষের মাঝে বিতারনের প্রতিশ্রুতি অনুসারে সারা দেশে ডিলার নিয়োগের মাধ্যমে হতদরিদ্রদের দশ টাকা দরে ত্রিশ কেজি বিতারন নিয়ম চালু করেন।আর তারই ধারাবাহিকতায় খাদ্যবান্ধ্যব কর্মসূচি নতুন করে দাম বৃদ্ধি কর চলিত মাসেও ১৫টাকা কেজি দরে বিতারন করা হয়।

সরেজমিন সূত্রে,গত বৃহস্পতিবার ২৭ অক্টোবর বরিশালে জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মধ্য মহেশপুর ট্যাগ অফিসার এর উপস্থিততে কার্ডধারী গ্রাহকদের মাঝে ১৫ টাকা কেজি দরের চাল বিতারন করেন স্থানীয় ডিলার ফরিদ ও নাসির। তবে চাল বিতারনের দেখা মিলে চেয়ারম্যান এর নির্দেশে চাল চুরির মহাউৎসব। যেখানে কার্ডধারী প্রতি গ্রাহক ৩০ কেজি পাওয়ার নিয়ম থাকলেও বিতারণ করে ২৮.৫০০ কেজি। এদিকে পাচ্ছেন সঠিক ভাবে কার্ডধারী ব্যাক্তি’রা।১৫ টাকা দরে ৩০ কেজি চাল বিতারন করার সময় সাংবাদিকের দৃষ্টিগোচর হলে কতিপয় দরিদ্র লোকদের চাল জনসম্মুখে মাপালে কারো ২৮.৫০০ কেজির বেশী চাল দেয় না। ডিলার ফরিদ ও নাসির সরকারের নির্দেশনাকে তোয়াক্কা না করে প্রতি গ্রাহকের থেকে ১.৫০০ কেজি পরিমান চাল চুরি করে এমনটাই দেখা মিলে।

এসময় সাংবাদিক’রা ডিলার ফরিদ ও ডিলার নাসির এর চাল কম দেয়ার কথা জানতে চাইলে তারা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমাদের ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির এর নির্দেশে এবং ট্যাগ অফিসারের উপস্থিততে ২৮.৫০০ কেজি চাল বিতারণ করি।

তবে এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির কে সরাসরি না পেয়ে ফোনে মাধ্যমে জানতে চাইলে তিন ফোনে ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।

ভুক্তভোগী একাধিক গ্রাহক’রা চাল চুরির অভিযোগ এনে ফরিদ ও নাসির এর ডিলারশীপ বাতিল পূর্বক বিচারের দাবী জানাচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST