September 24, 2026, 5:56 am
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহামান্য রাষ্ট্রপতির আজ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজল এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবার পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইন্টারন্যাশনাল পুলিশ সামিট সিউল ২০২৩-এ বাংলাদেশে অংশগ্রহণ

Reporter Name

প্রথম বাংলা – দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গত ১৭-২০ অক্টোবর ২০২৩ ইন্টারন্যাশনাল পুলিশ সামিট সিউল ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশসহ মোট ৩৫টি দেশের পুলিশ প্রধান/উপ-প্রধানরা অংশগ্রহণ করেন। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম।

দক্ষিণ কোরিয়া ন্যাশনাল পুলিশ প্রধান কমিশনার জেনারেল উন হি-কুন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন স্যুক ইউল।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল, Policing in the hyper-uncertainty edge: Proactive response toward future threats.

সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে ঘটিয়ে আন্তর্জাতিক সংহতি এবং সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক প্রেক্ষাপটে সমসাময়িক কালে চ্যালেঞ্জ সমূহ যেমন- সাইবার ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, মানি লন্ডারিং, ক্লাইমেট চেঞ্জ, টেরোরিজম প্রভৃতি অপরাধ দমনের কৌশল উপস্থাপিত হয়।

সম্মেলনে বিভিন্ন দেশের পুলিশ প্রধান/উপ-প্রধান ছাড়াও আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, জাতিসংঘের সাবেক মহাসচিব বান-কি মুন, কূটনীতিকবৃন্দ, ইন্টারপোলের প্রেসিডেন্ট ও জাতিসংঘ শান্তিরক্ষী পুলিশ ডিভিশনের প্রধান পুলিশ অ্যাডভাইজার। সম্মেলন চলাকালীন ইন্টারপোলসহ বিভিন্ন দেশের পুলিশ প্রধান/উপ-প্রধানদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের প্রতিনিধির সঙ্গে ইন্টারপোল এবং কোরিয়ান পুলিশের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ইন্টারপোলের সাথে আঞ্চলিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশের সুযোগ ও সম্ভাবনা নিয়ে ফলপ্রসু আলোচনা হয়। এছাড়াও কোরিয়ান পুলিশের সাথে সাইবার ক্রাইম, বিজ্ঞান ভিত্তিক তদন্ত প্রভৃতি ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা সংক্রান্তে আলোচনা হয় এবং ইতিবাচক সাড়া পাওয়া যায়।



Our Like Page
Developed by: BD IT HOST