September 27, 2026, 12:18 am
শিরোনামঃ
পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে গুলিস্তানে গোপন বৈঠকের সময় আটক প্রায় তিন শতাধিক শম্ভুগঞ্জে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি – ১৪ খাদ্য পরিদর্শক বাবুল মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রায়েন্দা বাজারে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের গণসংযোগ: ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় সুদৃঢ় বার্তা গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের শুভ উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ ইং সেপ্টেম্বর ২০২৬ ইং বৃহস্পতিবার দুপুরে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর ৩ শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ বিল্লাল হোসেন ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান পুটিয়া ইউনিয়ন পরিষদ।

পুটিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের বাস্তবায়ন সম্পর্কে বক্তব্য রাখেন আলতাফ হোসেন প্রশাসনিক কর্মকর্তা পুটিয়া ইউনিয়ন পরিষদ। উপস্থিত ছিলেন মোঃ এনামুর রহমান ভূঁইয়া উপ-সহকারী কর্মকর্তা পুটিয়া ভূমি অফিস।

এছাড়া উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদ এর সদস্য,ফাতেমা আক্তার শাহাজাদী মালেকা বেগম মোঃ হান্নান মিয়া মাহাবুব মিয়া এরশাদ মিয়া,আবুল বাশার খান,মোঃ রুমান পাঠান,মোঃ রতন মিয়া। আব্দুর রহিম হিসাব সহকারী, মোঃ সালাউদ্দিন সরকার উদ্যোক্তা।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সহযোগিতায় পুটিয়া ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রতিটি স্কুল থেকে পনেরো জন শিক্ষার্থীরদের মধ্যে বিভিন্ন জাতীয় গাছের চারা বিতরণ করেন।এছাড়াও হতদরিদ্রদের মাঝে ঢেউটিন এবং খাদ্য সামগ্রী বিতরণ করে বিভিন্ন নির্মাণাধীন কাজের শুভ উদ্বোধন শেষে মোনাজাত করেন।

তিনি বলেন পুটিয়া ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন ,শিবপুর থানার ভিতরে এই ইউনিয়নকে রাজা বলা হয়,রাজস্বের দিক দিয়েও পুটিয়া ইউনিয়ন অনেক বেশি উন্নত ,জনসাধারণ ও অনেক বেশি পুটিয়া ইউনিয়নে বসবাস করেন। শিক্ষার্থীদের কে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। মাদকের দিক দিয়েও পুটিয়া ইউনিয়ন অনেক বেশি এগিয়ে, মাদক নির্মূল করতে হবে মাদক নির্মূল করতে হলে সকলের সহযোগিতা চাই একজনের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।

কারো ছেলে যদি নেশা করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তাকে ভালো করতে হলে যত টাকা লাগবে তার অর্ধেক টাকা আমি দিবো তবুও নেশা মুক্ত করতে হবে।

আপনারা সহযোগিতা করলে পুটিয়া ইউনিয়ন নেশা মুক্ত মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন, লেখাপড়ার পাশাপাশি,খেলাধুলার”

পাশাপাশি,সাংস্কৃতিক চর্চা এগুলো কিন্তু মানুষের ভিতরে যে সংকীর্ণতা থাকে তা দূর করে,তিনি শিক্ষকদেরকে বলেন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কে নীতি-নৈতিকতা শিক্ষা দিবেন। শুধু শিক্ষিত হলে চলবে না ভাল মানুষ হতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST