July 11, 2026, 8:37 pm
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলে অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গোয়েন্দা পুলিশের হাতে আটক

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইল জেলা পুলিশ সুপার সাদিরা খাতুনের নির্দেশনায় (২৭ অক্টোবর) বৃহশপ্রতিবার ওসি ডিবি’র তত্ত্বাবধানে অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ধরনের পণ্য মোটরসাইকেল,বেবি মোটরসাইকেল, মোবাইল ফোন ইত্যাদি) বিক্রির নামে প্রতারণার অভিযোগে ৩ জন প্রতারককে গ্রেফতার করেছে নড়াইল গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নড়াইল ডিবি পুলিশের এসআই (নি:) মঞ্জুর মোর্শেদ ও এসআই (নি:) আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনয়নের যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানা তালুকদার এর স্ত্রী তানিয়া খাতুন (২২) এবং মান্নু তালুকদার এর স্ত্রী লিমা খাতুন (২০) কে অনালাইন প্রতারণার দায়ে আটক করেছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ৫টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ২৭ টি সিম কার্ড উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে ডিবি পুলিশের এসআই (নি;) মঞ্জুর মোর্শেদ ও এসআই (নি;) আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনয়নের মহিষখোলা গ্রামের আছাদ শেখ এর ছেলে বাবর আলি (২৬) কে অনালাইন প্রতারণার দায়ে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ৫টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ২১ টি সিম কার্ড উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে India cycles shop bd এবং Tata Motor Bangladesh dealers নামে অনলাইন পেইজ খুলে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য বিক্রির নাম করে গ্রাহকদের নিকট থেকে দীর্ঘদিন যাবৎ অর্থ উপার্জন করে আসছিল চক্রটি। অনলাইনে ছবি ও বিজ্ঞাপন দেখে ক্রেতা’রা আকৃষ্ট হতো। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ক্রয়ের অর্ডার দিতো,এভাবে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম অর্থ নিয়ে কাস্টমারদের সঙ্গে প্রতারণা করতে থাকে চক্রটি অতপর পুলিশের হাতে আটক।



Our Like Page
Developed by: BD IT HOST