September 3, 2026, 12:39 pm
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পবায় চাকুরী প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে দিনের আলো হিজড়া সংঘের মতবিনিময় ।

জাকির হোসেন(পবা)রাজশাহী প্রতিনিধি।

রাজশাহীর পবায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং কর্মসংস্থানের মাধ্যমে আদর্শ জীবন গড়ার লক্ষে চাকুরী দাতা প্রতিষ্ঠানের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পবা থানা হলরুমে দিনের আলো হিজড়া সংঘের আয়োজেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা থানা তদন্ত অফিসার শেখ মোবারক পারভেজ, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী ও দিনের আলো হিজড়া সংঘের মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী মৌসুমী খাতুন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হান।

 

প্রধান অতিথি বলেন, রাজশাহীতে বর্তমান কতজন তৃতীয় লিঙ্গের জনগণ খেলাপাড়া করে শিক্ষিত হয়েছে এবং তাদের সরকারী বিভিন্ন চাকুরীতে আবেদন করার যোগ্যতা আছে কিনা তা দেখতে হবে। পড়ালেখা না জানলে সরকারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে ভর্তি হয়ে লেখাপড়া করার পরামর্শ দেন। সমাজে প্রতিষ্ঠা পেতে নিজেদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেইসাথে জনগণকে হয়রানী থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST