August 9, 2026, 10:38 pm
শিরোনামঃ
ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্নীতির মাধ্যমে ৬ বছরে শত কোটি টাকার মালিক রাজউকের ইমারত পরিদর্শক নির্মল মালো বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত”

Reporter Name

স্টাফ রিপোর্টারঃ

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে  চন্দ্রগঞ্জ উপজেলার আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে ২৪ জুলাই শুক্রবার।

বহুল প্রতিক্ষিত এই  চন্দ্রগঞ্জ উপজেলার স্বপ্নদ্রষ্টা প্রবীণ রাজনীতিবীদ এম আলাউদ্দিন উপেক্ষিত। চন্দ্রগঞ্জ থানা ও উপজেলার সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে প্রবীণ রাজনীতিবীদ এম আলাউদ্দিনের নাম।

পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট,বার্ধক্যর নানান জটিল রোগে আক্রান্ত হয়ে একান্ত নির্জনে বসবাস করলেও জীবদ্দশায় তার স্বপ্নের চন্দ্রগঞ্জ থানা ও  উপজেলার বাস্তবায়ন দেখতে পেরে উচ্ছ্বসিত।

তবে শুধু রাজনৈতিক বিবেচনায় সব ধরনের আনুষ্ঠানিকতা থেকে বঞ্চিত ও উপেক্ষিত হয়ে দুঃখ পেয়েছেন বলে জানা যায়।

লক্ষ্মীপুর জেলার পূর্বাঞ্চলের উন্নয়ন ও চন্দ্রগঞ্জ থানা বাস্তবায়নে এম আলাউদ্দিন ব্যপক প্রচেষ্ঠা চালান। আওয়ামী সরকারের  শাসনামলে তিনি এই উপজেলা বাস্তবায়নে মানববন্ধন, সভা সেমিনার প্রশাসনিক দেন দরবারসহ ব্যপক প্রচেষ্ঠা চালান।

নতুন সরকারের পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যাণীর হাত ধরে অবশেষে লক্ষ্মীপুরের পূর্বাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন আনুষ্ঠানিক পূর্ণতা পায়।

চন্দ্রগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে ৯ টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়। উপজেলা হেড কোয়ার্টার  মাঝামাঝি স্থান হিসাবে হাজির পাড়া ইউনিয়নের চরচামিতা মৌজায় প্রশাসনিক ভবনসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের অফিস স্থাপনের জন্য সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে সাধারণ মানুষের মনে এই উপজেলার বাস্তবায়নের সাথে এম আলাউদ্দিনের নাম আজীবন স্মরণ থাকবে বলে বিশিষ্ট জনরা জানান।



Our Like Page
Developed by: BD IT HOST