September 11, 2026, 8:05 am
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুরের ভুয়া এস আই সেজে নগ্ন ভিডিও ছড়িয়ে ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

Reporter Name

স্টাফ রিপোর্টার

রংপুরের হারাগাছ মেট্রোপলিটন থানা এলাকায় নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ভুয়া এসআই কে গ্রেফতার করেছে হায়া গাছ থানা পুলিশ।গ্রেফতারকৃত যুবক সোহেল (২৭) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ফজলুর রহমানের ছেলে বলে জানা গেছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে মঙ্গলবার রাতে হারাগাছ বানুপাড়া এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে , ২৬ সেপ্টেম্বর সোহেল হাতীবান্ধা থেকে হারাগাছে এসে নগ্ন ভিডিও পরিবারের কাছে দেখানোর ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। ৩ অক্টোবর রাতে আবারও হারাগাছে গিয়ে ওই নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় তার চিৎকারে পাশের ঘর থেকে স্বামী বের হয়ে এসে সোহেলকে আটক করেন। পরে পৌর কাউন্সিলরের পরামর্শে আটক সোহেলকে মঙ্গলবার রাতে পুলিশে সোপর্দ করা হয়। ওই গৃহবধূর সাথে প্রায় দুই বছর আগে মোবাইল ফোনে পরিচয় হয়।

এ সময় সোহেল নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন সোহেল। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্নস্থানে নিয়ে ধর্ষণ করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুজ্জামান কবির বলেন, এ ঘটনায় গৃহবধূ হারাগাছ থানায় মামলা করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST