August 16, 2026, 5:28 am
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হলেন এস এম রুস্তুম আলী লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাটে অবৈধ বালু বিক্রির: অতিষ্ঠ এলাকাবাসী, হুমকিতে ফেরিঘাট নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সামাজিক উদ্যোগের ঘোষণা বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার; অস্ত্র, গুলি ও লুণ্ঠিত নগদ ১২ লাখ টাকা উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।শনিবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও র‌্যালির আয়োজনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার, মো. কামরুজ্জামানের নেতৃত্বে র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের শহীদ শামসুদ্দিন স্মৃতি হলে আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।

আলোচনা সভায় প্রধান অতিথি মো. কামরুজ্জামান বলেন, আমাদের দেশের টেকসই উন্নয়নে সমবায়ের অবদান অনস্বীকার্য। সমবায়গুলোর সঠিক ব্যবস্থাপনা ও নেতৃত্বের মাধ্যমে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়া সম্ভব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল হালিম। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা ইসমাত জাহান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মোকলেসুর রহমান, মিল্ক ভিটার উপ-ব্যবস্থাপক (সমিতি) ডা. তরুণ তপন বিন্দ এবং বিশিষ্ট সমবায়ী এ কে এম শামীম আহমেদ।

দিবসটির র‌্যালি এবং আলোচনা সভায় স্থানীয় সমবায় সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST