May 31, 2026, 10:11 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আলীকদম থানার পুলিশ কর্মকর্তা আল-আমিন বান্দরবান জেলার শ্রেষ্ঠ এসআই মনোনিত

Reporter Name

নুর মোহাম্মদ সিকদার:

পার্বত‌্য বান্দরবানের আলীকদম থানায় কর্মরত এসআই আল -আমিন বান্দরবান জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনীত হয়ে সম্মাননা স্মারক পেলেন।গত অক্টোবর মাসে সার্বিক প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য পালনে কর্ম বিবেচনায় এ সম্মাননা স্মারকে ভূষিত হলেন পুলিশ কর্মকর্তা এসআই আল-আমিন।

শনিবার ( ১২ নভেম্বর) )২০২২ইং সকাল সাড়ে ১১টার দিকে বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আলীকদম থানার চৌকস পুলিশ কর্মকর্তা এসআই আল-আমিন জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত হলেন।কল্যাণ সভা শেষে বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম এর হাত থেকে তিনি বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।

এক প্রতিক্রিয়ায় এসআই আল-আমিন বলেন,আমি আমার দায়িত্ব পালনে শতভাগ স্বচ্ছ ছিলাম,আছি এবং থাকবো। আলীকদম সীমান্তে ইয়াবা,মাদক ,চোরাচালান মুক্ত করণে আমার বলিষ্ট ভূমিকা চলমান রয়েছে।পাশাপাশি অপরাধ নির্মূল এবং অপরাধী দমনে আমার কাছে ছাড় নেই।আর নিরীহ মানুষ আমার দায়িত্বকালীন সময়ে হয়রানীর শিকার হয়নি,হবেওনা।এ ক্ষেত্রে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন, বান্দরবান পার্বত্য জেলার অবিভাবকের হাত থেকে শ্রেষ্ঠ এসআই অক্টোবর/২২ এর পুরস্কার গ্রহন সত্যি আনন্দের। এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যাহারা অসামান্য অবদানে সামন্য ভূমিকা রেখেছেন।

উল্লেখ‌্য: পুলিশ কর্মকর্তা এসআই আল-আমিন এর আগেও নাইক্ষ‌্যংছড়ি থানায় কর্মরত অবস্থায় সততা ও নিষ্টার সাথে দায়িত্বপালন এবং মাদক সন্ত্রাসের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে সাফল‌্য অর্জন করায় জেলার শ্রেষ্ট এসআই মনোনিত হয়েছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST