উত্তরা পূর্ব থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
Reporter Name
Update Time :
Wednesday, August 19, 2026
/
40 Time View
/
Share
সেলিম মিয়া – রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ বছর ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। কাজী শামসুর রহমান (৩৫) ও ২। সাবানা আক্তার জুনি (৩০)।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় উত্তরা ৬ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি কাজী শামসুর রহমান এবং ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবানা আক্তার জুনি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।