June 1, 2026, 2:38 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাজিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে হামলা মামলার শিকার এক যুবক

Reporter Name

কাজিপুর প্রতিনিধিঃ- এক সাথে কাঠ মিস্ত্রির কাজ করে ওস্তাদের নিকট পাওনা টাকা চাওয়ায় টাকা না মিলে মিলেছে গালমন্দ. হামলা ও মামলা। এই ঘটনায় ওই অসহায় যুবক বিচার চেয়ে মাতব্বরদের দ্বারে দ্বারে ঘুরছে। এদিকে হামলার ভয়ে নতুন করে কাজের যেতে পারছে না ওই যুবক। এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পরানপুর গ্রামে।

ভুক্তভোগীর নাম পাখি আকন্দ (২৫)। সে ওই গ্রামের শফিকুল ইসলামের পুত্র। খবর পেয়ে শনিবার দুপুরে সরেজমিন পাখির বাড়িতে গিয়ে জানা যায়, একই গ্রামের পশ্চিম পাড়ার কামাল হোসেনের পুত্র আলমগীর হোসেন(২১) পাখিকে সাথে নিয়ে টাঙ্গাইলে কাঠ মিস্ত্রির কাজ করে আসছিলো। সম্প্রতি পাখির প্রয়োজনে আলমগীরের নিকট তার পাওনা টাকা চাইলে সে টাকা না দিয়ে তালবাহানা করতে থাকে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।এরই সূত্র ধরে পাখিকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং প্রাণনাশের হুমকি দেয় আলমগীর। সাংবাদিকদের পাখি জানান, পরশু আমি কাজিপুর নির্বাচন অফিসে যাই। সেখানে আমাকে একা পেয়ে আলমগীর লোকজন নিয়ে আমাকে ধরে ফেলে এবং টাকা চাইলে জানে মেরে ফেলার হুমকি দেয়।

পাখির নানা তোজাম জানান, আমি এই বিষয়টি সুরাহার জন্যে আলমগীরের বাড়িতে গেলে সে নেশা করে মাতাল অবস্থায় আমাকে মারার জন্যে শাবল নিয়ে আক্রমণ করে। পরে ওর বাবা কামাল আমাকে দ্রুত চলে যেতে বলে। তিনি আরও জানান, আলম খান আলম গীর একজন নেশাখোর ছেলে। সে ইতো পূর্বেও গ্রামে নানা দুর্ঘটনা ঘটিয়েছে। পুরো গ্রামের মানুষ জানে সবই।পাখিকে টাকা না দিয়ে উল্টো আলমগীর ও তার পরিবার আমাদের ফাঁসানোর জন্যে নিজেদের ঘরের বেড়া কুপিয়ে আমাদের নামে মামলা করতে যায়। কিন্তু ঘটনা মিথ্যে বিধায় থানায় মামলা করতে না পেরে আলমগীর কোর্টে মামলা করেছে।

এসময় পাখি জানায়, আলমগীর দুরন্ত প্রকৃতির মানুষ। কিছুদিন আগেই সে হাতুড়ি দিয়ে একজনের মাথায় আঘাত করে অর্ধলক্ষ টাকা জরিমানা দিয়েছে। টাকা চাইলে না দিয়ে উল্টো কোর্টে গিয়ে আমাকেসহ আমার ভাই, দুই মামা ও নানাকে আসামী করে ডাকাতি চাঁদাবাজির মামলা দিয়েছে।ওর আপন চাচা হত্যা মামলার আসামী। কাজেই আমি এর সঠিক বিচার চাই এবং প্রহসনমূলক মামলা থেকে নিস্কৃতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।



Our Like Page
Developed by: BD IT HOST