October 22, 2026, 7:28 am
শিরোনামঃ
ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী ‘আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন’ ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা শাহজাদপুরে জেলা কর্মকর্তা আনসার ও ভিডিপি দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ময়মনসিংহে কালিবাড়ি দাসপাড়ায় হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে করলেন মসিক প্রশাসক প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে ওএসডি হলেন রাজশাহী বিভাগীয় কমিশনার লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ শাহজাদপুরে দরিদ্র ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সদরদপ্তরের কমিটি

Reporter Name

প্রথম বাংলা – আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ সদরদপ্তর তদন্ত কমিটি গঠন করেছে।একজন ডিআইজি পদমর্যা দার কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সোমবার পুলিশ সদরদপ্ত রের এআইজি (মিডিয়া) মো. মনজুর রহমান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘কমিটি এরইমধ্যে তাদের কাজ শুরু করেছেন। দুপু রে ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

কমিটিতে পুলিশ সদরদপ্তরের ডিআইজি (অডিট) মো. আমিনুল ইসলামকে প্রধান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম মেট্রো) মো. হাসানুজ্জামান,সিটিটিসির যুগ্ম কমিশ নার ড. এ এইচ এম কামরুজ্জামান ও সিআইডির বিশেষ পুলিশ সুপার (মেট্রো সাউথ) মো. আনিচুর রহমান। রবিবার দুপুরে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গন থেকে পুলিশের চোখে স্প্রে করে ও মারধর করে ছিনিয়ে নেওয়া হয় প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে। রাজধানীর রায়সাহেব বাজার মোড়সংলগ্ন ঢাকার সিজেএম আদালত ফট কের সামনে এ ঘটনা ঘটে।

দুই আসামি হলেন- মইনুল হাসান শামীম ওরফে সি ফাত সামির ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব সাজিদ। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।



Our Like Page
Developed by: BD IT HOST