August 29, 2026, 12:14 pm
শিরোনামঃ
সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন পাটগ্রাম PIO কার্যালয় ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-২০২৫–২৬ অর্থবছরের প্রকল্পের তথ্য প্রকাশের দাবি, কর্মকর্তার বক্তব্য না পাওয়ার অভিযোগ: কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের খাদ্য নিয়ে দুর্নীতি করলে কাউকে রেহাই দেওয়া হবে না : খাদ্য মন্ত্রী সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১)
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তালা প্রতীক নিয়ে জনপ্রিয়তার শীর্ষে মাসুদ আলম খান

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :-আসন্ন বরিশাল জেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীক নিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মাসুদ আলম খান,নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরপরই বরিশালের সাধারণ আসনের ১ (বাকেরগঞ্জ) সাবেক বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক,সরকারি বাকেরগঞ্জ কলেজের জিএস ও সাবেক জেলা পরিষদ সদস্য মাসুদ আলম খান কে বরিশাল জেলা পরিশোধের বাকেরগঞ্জ আসনে তালা প্রতীকে পেতে চায় সাধারণ জনগণ।

ইতিমধ্যে মাঠে নেমেছেন তিনি, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৭ই অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা পরিষদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)এর মাধ্যমে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন-নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। গত সোমবার (২৬ আগস্ট) জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আগামি ১৭ অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সকল কাউন্সিলর ও ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান,ও সকল ইউপি সদস্যদের ভোটের মাধ্যমে সাধারণ সদস্য নির্বাচিত হবেন।

সাংবাদিকদের কাছে এক সাক্ষাৎকারে সাবেক বরিশাল জেলা পরিষদের সদস্য মাসুদ আলম খান জানান – আপনারা জানেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যানের সহযোগিতার মধ্যমে আমি চেষ্টা করেছি মানুষের কল্যাণে কিছু কাজ করার জন্য। দক্ষিণবঙ্গের সিংহ পুরুষ, পার্বত্য শান্তি চুক্তির রূপকার মাননীয় এম পি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর আশীর্বাদ আমার উপরে আছে বলে আমি মনে করি। বরিশাল সিটি কর্পোরেশনের রুপকার,

জননন্দিত মেয়র আমার রাজনৈতিক অভিভাবক – সেরনিয়ারবাত সাদিক আব্দুল্লাহ্ ভাইয়ের দেখানো পথ অনুকরন করে আসছি। যতদিন বেঁচে থাকব ততোদিন তার দেখানো পথে চলব ইনশাআল্লাহ। আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন খান -জীবন যৌবন আওয়ামী লীগের জন্য বিসর্জন দিয়ে- আজ নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

আমার ভাই আ স ম ফিরোজ আলম খান- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ের মধ্য দিয়ে দু-দুবার এর নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমি জন্মসূত্রে আওয়ামী লীগ। আমি ছাত্র রাজনীতি থেকেই উঠে এসেছি। আমি সুনাম এর মধ্য দিয়ে সরকারি বাকেরগঞ্জ কলেজের সাবেক এজিএস ছিলাম। বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। আমার বিশ্বাস,

আমি আশাবাদী আমার রাজনৈতিক অভিভাবক সহ ভোটাররা দ্বিতীয় বারের মত আমাকে নির্বাচিত করবেন। এবং জনগণের জন্য কিছু করার সুযোগ দিবেন ও দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা ধারাকে অব্যাহত রাখতে সহযোগিতা করবেন। আমি মুজিব আদর্শে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ, আমার আশা নয় বিশ্বাস এবারেও সাধারণ ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।



Our Like Page
Developed by: BD IT HOST