July 24, 2026, 11:06 am
শিরোনামঃ
বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name

——————————————————হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র,প্রতিনি ধিঃদুই দিনের সফরে ঢাকায় এসেছেন সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী নাসের বিন আবদুল আজিজ আল দাউদ। তার সঙ্গে এসেছেন সংশ্লিষ্ট দফতরের ১৩ কর্মকর্তা।ত্র সময় ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।গত শনিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে একটি বিশেষ ফ্লাইটযোগে সৌদি আরব থেকে ঢাকায় আসেন উপমন্ত্রী নাসের।

বাশার বিমান ঘাঁটিতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল,ঢাকায় সৌদির রাষ্ট্রদূত ঈসা ইউসেফ আলদুহাইলান, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর রাতে সৌদি দূতাবাসে রাষ্ট্রদূত ইউসেফ আলদুহাইলানের সঙ্গে নৈশভোজে অংশ নেয়ার কথা রয়েছে উপমন্ত্রীর।খবর বাপসনিউজ।

সফরের দ্বিতীয় ও শেষ দিন রোববার সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন।এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনু ষ্ঠানে অংশ নেবেন।দুপুরে হোটেল ইন্টারকন্টি নেন্টা লে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরা ন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেয়ার কথা রয়েছে নাসেরের।রোববার সন্ধ্যায়ই সৌদির একটি বিশেষ ফ্লাইটযোগে স্বদেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন উপমন্ত্রী।



Our Like Page
Developed by: BD IT HOST