August 31, 2026, 3:29 am
শিরোনামঃ
দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য বেগমগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ এক নারী গ্রেপ্তার এম জি বাবর চকরিয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নোয়াখালী কর্তৃক অভিযান সাতশত পিস ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার ডিবি দেশে সকল জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত আছে : খাদ্যমন্ত্রী ৮ বছর পর জামালপুরের মোটরসাইকেল চালক হত্যার রহস্য উদঘাটন ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি নবনিযুক্ত বাসসের এমডিকে সাংবাদিক-কর্মকর্তা- কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নরসিংদীর শিবপুরের দুই মাদক কারবারিকে মাদকসহ হবিগঞ্জ এর চুনারুঘাট থেকে গ্ৰেফতার

Reporter Name

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে র‌্যাব-৯ এর অভিযানে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ নরসিংদীর শিবপুরের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯, সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার মিয়ারগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৩) এবং দত্তেরগাঁও গ্রামের জিলন মৃধার ছেলে মো. ফয়সাল মৃধা (২৫)।

র‌্যাব জানায়, শুক্রবার সকালে র‌্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে,সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদক নিয়ে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছে বলে সংবাদ পাওয়ার পর,
এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা উবাহাটা এলাকায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে চেকপোস্ট স্থাপন করেন। একপর্যায়ে সন্দেহভাজন প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রাইভেটকারে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে গাড়ির চারটি দরজার সাইড বোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৯০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক, ও প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST