August 31, 2026, 5:31 am
শিরোনামঃ
দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য বেগমগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ এক নারী গ্রেপ্তার এম জি বাবর চকরিয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নোয়াখালী কর্তৃক অভিযান সাতশত পিস ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার ডিবি দেশে সকল জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত আছে : খাদ্যমন্ত্রী ৮ বছর পর জামালপুরের মোটরসাইকেল চালক হত্যার রহস্য উদঘাটন ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি নবনিযুক্ত বাসসের এমডিকে সাংবাদিক-কর্মকর্তা- কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ আর নেই

Reporter Name

——————————————————হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃপাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনা শাসক পারভেজ মোশাররফ মারা গেছেন।রোববার (৫ জানুয়ারি) দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎ সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার পরিবার এ তথ্য নিশ্চিত করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, পারভেজ মোশাররফ গত কয়েক সপ্তাহ ধরে দুবাই য়ের ‘আমেরিকান হসপিটাল’-এ ভর্তি ছিলেন। দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। জানা গেছে,বিরল রোগ অ্যামিলোইডোসিসে আক্রান্ত ছিলেন মোশার রফ। এই রোগের রোগীদের দেহে অ্যামিলোইড নামের এক প্রকার প্রোটিন অস্বাভাবিক মাত্রায় তৈরি হতে থাকে।সীমিত মাত্রার অ্যামিলোইড মানবদেহের জন্য তেমন ক্ষতিকারক নয়, তবে মানবদেহে অস্বা ভাবিকভাবে এ প্রোটিন বাড়তে থাকলে দেহের অভ্য ন্তরীণ বিভিন্ন প্রত্যঙ্গের কোষ ও টিস্যুতে মরিচার মতো এটি জমতে থাকে এবং তার ফলে একসময় কার্যকারিতা হারাতে থাকে এসব প্রত্যঙ্গ।

১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সে সময়কার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন মোশাররফ। ২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে সংবিধান বাতিলের ঘটনায় ২০১৩ সালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়। ওই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয় ইসলামাবাদের বিশেষ আদালতের তিন সদস্যের বেঞ্চ।

পরবর্তীতে লাহোর হাইকোর্টে খোদ ওই আদালত গঠনের বৈধতা চ্যালেঞ্জ করেন মোশাররফ। লাহোর হাইকোর্টের রায়ে তার বিরুদ্ধে বিশেষ আদালত গঠনকেই অসাংবিধানিক ঘোষণা করা হয়।
২০১৬ সালের মার্চে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দুবাইয়ের উদ্দেশে পাকিস্তান ছাড়েন মোশাররফ। পরবর্তীতে চিকিৎসার জন্য দুবাইয়ে আসেন তিনি।

১৯৪৩ সালের ১১ আগস্ট দিল্লিতে জন্মগ্রহণ করেন পারভেজ মোশাররাফ,১৯৬১ সালের ১৯ এপ্রিল তিনি পাকিস্তানের মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন।তিনি তার বাবা-মায়েরদ্বিতীয় পুত্র। তার দুই ভাই, জাভেদ এবং নাভেদ। তিনি ১৯৬৮ সালে সেহবাকে বিয়ে করেন। তাদের সন্তান আয়লা এবং বিলা।



Our Like Page
Developed by: BD IT HOST