May 26, 2026, 8:24 am
শিরোনামঃ
ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাকেরগঞ্জে নিষেধাজ্ঞা শুরুর আগ মূহুর্ত্তে ইলিশ ক্রয়ে মাছের বাজারে উপচেপড়া ভীড়

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :- ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য বৃহস্পতিবার রাত ১২ টার পর(০৭ অক্টোবর) থেকে সাগর ও নদীতে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ থাকছে।নিষেধাজ্ঞার কারণে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা ট্রলার নিয়ে উপকূলে ফিরতে শুরু করেছেন সকাল থেকেই। আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে মিলিয়ে এসময়ে ইলিশের ডিম ছাড়ার উপযুক্ত সময়।

এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। তাই প্রতিবছরের মতো এ বছরও মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ইলিশের নিরাপদ প্রজননের জন্য এ সময় ইলিশ ক্রয় বিক্রয়, বিপণন ও পরিবহন নিষিদ্ধ থাকবে।

এদিকে শেষ দিনে ইলিশ কিনতে বরিশাল জেলা শহর থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র করে বাজারে ভিড় জমিয়েছেন ক্রেতারা। তবে দাম চড়া হওয়ায় হতাশায় ক্রেতারা।

  • ৬ অক্টোবর ভোর থেকেই ইলিশ ক্রয়-বিক্রয় শুরু হয় জেলা উপজেলার বাজারে। অন্যান্য সময়ের থেকে খুচরো ক্রেতাদের যেমন ভিড় ছিল, তেমনি মাছের দাম ছিল অনেক বেশি। প্রতি কেজি মাছ অন্যান্য দিনের তুলনায় ১শ’ থেকে ৩শ’ টাকা বেশি বিক্রি হয়েছে। এক কেজি থেকে ১২শ’ গ্রাম মাছ ১৪ থেকে ১৬শ’ টাকা কেজি, ৮শ’ থেকে ৯শ’ গ্রামের ১হাজার থেকে ১২ শ’ টাকা, আধা কেজি থেকে ৬শ’-৭শ’ গ্রাম টাকা, ৩শ’ থেকে সাড়ে আধা কেজির নিচের মাছ বিক্রি হয়েছে ৭শ’ থেকে ৮শ’ টাকা কেজিতে। তবে রাত যত গভীর হয়েছে মাছের দাম ততটা কমতে শুরু করেছে। তাই সন্ধ্যার পর থেকেই ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়।

৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৯ টায় বাকেরগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ড মাছ বাজারে দেখা যায় শত শত খুচরা ক্রেতাদের ভিড়। দীর্ঘদিন বাজারে ইলিশ মাছ থাকবে না তাই প্রয়োজনমতো কেউ ১০ কেজি কেউ ১৫ কেজি করে ইলিশ মাছ ক্রয় করছেন। তবে রাতে অন্যান্য মাছের দামও ছিল বেশি।



Our Like Page
Developed by: BD IT HOST