August 16, 2026, 2:08 am
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হলেন এস এম রুস্তুম আলী লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাটে অবৈধ বালু বিক্রির: অতিষ্ঠ এলাকাবাসী, হুমকিতে ফেরিঘাট নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সামাজিক উদ্যোগের ঘোষণা বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার; অস্ত্র, গুলি ও লুণ্ঠিত নগদ ১২ লাখ টাকা উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে আজকের দর্পণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name

রাজশাহী ব্যুরোঃ

সত্যের খোঁজে প্রতিদিন স্লোগান’কে সামনে রেখে রাজশাহীতে বহুল প্রচারিত জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক আজকের দর্পণ পত্রিকার ব্যুরো প্রধান ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাসের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও চ্যানেল আই স্টাফ রিপোর্টার আবু সালেহ মোঃ ফাত্তাহ , দৈনিক রাজশাহীর আলো’র প্রকাশক-সম্পাদক আজিবার রহমান, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি রাজশাহী প্রতিনিধি আবু কাওসার মাখন, সিনিয়র সহঃ সভাপতি ও আনন্দ টিভি প্রতিনিধি শামসুল ইসলাম,

সহঃ সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো’র ব্যুরো প্রধান ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক ও দৈনিক গণকণ্ঠ’র স্টাফ রিপোর্টার রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বদেশ প্রতিদিন’র রাজশাহী ব্যুরো প্রধান আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক ও মুক্ত খবর’র রাজশাহী প্রতিনিধি লিয়াকত হোসেন,

দৈনিক গণমুক্তি পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম চপল, দৈনিক দেশ বাংলা’র রাজশাহী জেলা প্রতিনিধি রিদয় খান, ডেইলি ইন্ডাস্ট্রি মোহনপুর প্রতিনিধি শরিফুল ইসলাম প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্হিত অতিথিরা আজকের দর্পণ পত্রিকা টির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST