August 30, 2026, 1:16 am
শিরোনামঃ
বেগমগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ, আলী আকবরের বিরুদ্ধে তদন্তের দাবি গণপূর্তের হিসাবরক্ষকের বিরুদ্ধে বিল আটকে অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন পাটগ্রাম PIO কার্যালয় ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-২০২৫–২৬ অর্থবছরের প্রকল্পের তথ্য প্রকাশের দাবি, কর্মকর্তার বক্তব্য না পাওয়ার অভিযোগ: কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষীপুরে দিন দুপুরে দোকানে চুরি, গণধোলাই দিয়ে চোরকে পুলিশে সোপর্দ

Reporter Name

নিজস্ব প্রতিবেদন :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার অন্তর্গত কামারহাট বাজারে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। বাজারের ব্যবসায়ী বাহারের দোকানে ঢুকে চুরির করার সময় হাতেনাতে এক চোরকে ধরে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে কামারহাট বাজারের ব্যবসায়ী বাহার মিয়ার দোকানে ক্রেতা সেজে প্রবেশ করে এক যুবক। একপর্যায়ে বাহার মিয়ার অসতর্কতার সুযোগ নিয়ে ক্যাশবাক্স থেকে টাকা ও মূল্যবান মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করে সে। বিষয়টি টের পেয়ে বাহার মিয়া চিৎকার দিলে আশেপাশের ব্যবসায়ী ও পথচারীরা ছুটে এসে চোরকে হাতেনাতে ধরে ফেলে।

​উত্তেজিত জনতা চোরকে আটকে রেখে গণধোলাই দেয়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত চোরকে হেফাজতে নেয়।

​ব্যবসায়ী বাহার মিয়া জানান, দিনদুপুরে এমন চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করছেন। এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বাজারে পুলিশি নজরদারি আরও বাড়ানো হবে।



Our Like Page
Developed by: BD IT HOST