October 9, 2026, 5:09 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে :মহামান্য রাষ্ট্রপতি আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শাহজাদপুরে জুয়া অভিযান, নগদ টাকাসহ আটক ৪, পলাতক ১৭ ময়মনসিংহে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণে কমিশন দাবির অভিযোগ, সার্ভেয়ার মালেকে এর বিরুদ্ধে দিল্লিতে হাইকমিশনার ত্রিবেদীর আকস্মিক ছুট, তারেক রহমানের বিশেষ বার্তা নিয়ে মোদীর সঙ্গে বৈঠকের গুঞ্জন শাহজাহানপুর থানা পুলিশের অভিযানে গলা কেটে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন: বোন ও ভগ্নিপতি গ্রেফতার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি “সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করুন” জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহন বিজয় দিবস পালিত

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস ২০২৩ পালিত হয়েছে।১৬ই ডিসেম্বর,শনিবার,প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শাহজাদপুর উপ জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহানমুক্তি যুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।পরে উপজেলা র বিভিন্ন সরকারি,আধা সরকারি প্রতিষ্ঠান,বিভিন্ন সংগ ঠন,শাহজাদপুর সাংবাদিক ফোরাম ও সর্বস্তরের জন সাধারণ পুস্পস্তবক অর্পনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।পরে শাহজাদপুর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজনে মহান বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়।

সকাল ৯ টায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পা ঠের মাধ্যমে মহান বিজয় দিবস আয়োজনের শুভ সূচ না করা হয়।এরপর সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান,থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।পরে সাদা পায়ড়া ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠা নের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পুলিশ,ফায়ার সার্ভিস,আনসার বাহিনী সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা র্থীদের অংশ গ্রহনে প্যারেড অনুষ্ঠিত হয়। এরপর মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার ভূমি লিয়াকত সালমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী,নারী ভাইস চেয়ারম্যান এলিজা খান,থানার পরিদর্শক তদন্ত মো. সাখাওয়াত হোসেন,পরিদর্শক অপারেশন মো. আবু সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম,উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডা. মো. বিল্লাল হোসেন,সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ সহ শাহজাদপুর উপজেলার সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।এছাড়া উপজেলার গণ্য মান্য ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডিসপ্লে শেষে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান তার বক্তব্যের শুরুতেই জাতির সূর্যসন্তান মহান মুক্তিযো দ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং মুক্তিযোদ্ধাদেরশ্রদ্ধা সহকারে মনে করার জন্য তরুণ প্রজন্মকে উপদেশ দেন। তিনি সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছাও জ্ঞাপন করেন।



Our Like Page
Developed by: BD IT HOST