August 29, 2026, 4:00 pm
শিরোনামঃ
বেগমগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ, আলী আকবরের বিরুদ্ধে তদন্তের দাবি গণপূর্তের হিসাবরক্ষকের বিরুদ্ধে বিল আটকে অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন পাটগ্রাম PIO কার্যালয় ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-২০২৫–২৬ অর্থবছরের প্রকল্পের তথ্য প্রকাশের দাবি, কর্মকর্তার বক্তব্য না পাওয়ার অভিযোগ: কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শ্বশুরবাড়ি থেকে তোফায়েল আহমেদের পিএস গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – গাজীপুর মহানগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের পিএস তৈয়ব আলীকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ।

বুধবার বিকাল ৫টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানার ১৬নং ওয়ার্ডের তেলিপাড়া এলাকার শ্বশুরবাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তৈয়ব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

তৈয়ব আলীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্রমোশন সাব-ইউনিটের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন বলে জানা গেছে।

মো. তৈয়ব আলী (৪৫) ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ৭নং ওয়ার্ডের পৌর এলাকার মৃত রাজেদ আলীর ছেলে। বর্তমানে বাসন থানার বারবৈকা পালেরপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে মাঝেমধ্যে বসবাস করতেন। তার শ্বশুরের নাম আবদুল গফুর।

বাসন থানার ওসি কায়সার আহমেদ যুগান্তরকে সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রীর পিএস মো. তৈয়ব আলীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST