April 28, 2026, 8:35 am
শিরোনামঃ
আওয়ামী সুবিধাভোগী,নেত্রকোনা ডিসি ফুড মোয়েতাছুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর রাজধানীতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ (আটান্ন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের কবলে পড়েন কাস্টমস কর্মকর্তা, পরে মৃত্যু দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি লক্ষীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালিয়ে বিভ্রান্তি চড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন ৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিয়ের অনুষ্ঠানে হামলা

Reporter Name

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছৈয়দবাদের ওস্তা পাড়া প্রকাশ হাজম পাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে বিয়ের অনুষ্ঠানে হামলা করে বিয়ে পন্ডসহ ৫টি বাড়ি ঘর ভাংচুরের পাশাপাশি বাড়ির আসবাবপত্র ভাংচুর ও মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে।হামলার সময় বাড়ি ঘরের লোকজন মারধরের ভয়ে কোন রকম আত্মরক্ষার জন্য পালিয়ে পার্শ্ববর্তী উপজেলায় আত্নীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। এবং হামলাকারীদের ভয়ে বাড়ি ঘরে থাকতে পারছেনা বলেও জানা যায়।
১মে সোমবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
সূত্র জানায়, সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম বিয়ে বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে।চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় নজরুল মেম্বার ক্ষিপ্ত হয়ে নাজেহাল করার অভিযোগ এনে নজরুল মেম্বার নিজে উপস্থিত থেকে নজরুল মেম্বারের অনুসারীরা বিয়ে বাড়িতে হামলা চালিয়েছে।হামলায় বাড়ি ঘর ভাংচুর করার পাশাপাশি বাড়ির আসবাবপত্র ভাংচুর ও তচনচ করে।ভাংচুর করে যাওয়ার সময় বাড়ির স্বর্ণালংকার, নগদ টাকা ও ব্যবহারের মোবাইল সেটসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করেও নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেন।
এব্যাপারে ইউপি সদস্য নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তাহার মুঠোফোন বার বার ফোন করে পাওয়া যায়নি,
এব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত মুঠোফোনে বারবার ফোন করে পাওয়া যায়নি। কয়েকবার ফোন দেওয়ার পরেও ফোন রিসিভ হয়নি।



Our Like Page
Developed by: BD IT HOST