November 25, 2026, 5:03 pm
শিরোনামঃ
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২ স্বেচ্ছাসেবক লীগের নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সিলেটের জনসভা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – সিলেটের জনসভা থেকেই নির্বাচনী প্রচা রণা শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর এ জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

২০২২ সালের ভয়াবহ বন্যার সময় সিলেট সফর করে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগমন বানভাসি মানুষের মাঝে আশার সঞ্চার করেছিলো। সেবার শুধু বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেই ফিরে যান প্রধানমন্ত্রী।

বুধবার আবারো পুণ্যভূমি সিলেট সফর করবেন,আও য়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।প্রতিবারের মতো এ বারো নির্বাচনের আগে শাহজালাল ও শাহপরান (র.) মাজার জিয়ারত করে সিলেটে প্রথম নির্বাচনী জনসভা করবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেমন অপেক্ষায়, তেমনি উৎসুক সাধারণ মানুষও।

আলিয়া মাদ্রাসা মাঠে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ,সিলেট শহর জুড়ে সাজ সাজ রব। আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীরা রাত দিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভা থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা-এমনটাই আশা স্থানীয় নেতাকর্মীদের।



Our Like Page
Developed by: BD IT HOST