April 26, 2026, 4:36 pm
শিরোনামঃ
খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য: ৭ বছর পর তদন্ত প্রতিবেদন দাখিল লক্ষ্মীপুরের এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু গফরগাঁও উপজেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অপরাধ দমনে রাজধানী জুড়ে বসানো হবে ১১ হাজার সিসিটিভি: ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উত্তরায় যৌথ অভিযানে কোটি টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার তিন

Reporter Name

প্রথম বাংলা-রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়িতেঅভিযান চালিয়ে নগদ ১ কোটি ১৬ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা, বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও ২টি প্রাইভেটকারসহ তিনজ নকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম।

গ্রেফতারকৃতরা হলো-শাহজাদা খান সাজ্জাদ, মোঃ তৌজিদুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ সংক্রান্তে বিস্তারিত তুলে ধরেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহান।

উপ-পুলিশ কমিশনার রওনক জাহান বলেন, গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ গোপনসূত্রে জানা যায় যে, উত্তরা পশ্চিম থানার ০৭ নং সেক্টরের ০৩ নং রোডের বাসা নং-১০ এর ফ্ল্যাট নং-৭/এ এবং ১৮ নং রোডের বাসা নং-০২ এর ৯ম তলা হোসেন অ্যান্ড হোসেন এ্যাসোসিয়েটস নামক অফিস সাবেক মহিলা এমপি নাজমা আক্তারের ভাই শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আওয়ামীলীগ উপ-কমিটি মাহাবুব হাসান কাবুলের অফিসে পুলিশের অস্ত্র আছে।

এই তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশ উল্লেখিতস্থানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ০১টি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৯ রাউন্ড গুলি (তাজা), ০১টি পিস্তলের লাইসেন্স, ০২ টি ওয়াকিটকি, ০১ টি কালো রংয়ের পিস্তল সাদৃশ্য বস্তু, ০৫টি ধাতব লাঠি, ০১টি জিডির কপি উদ্ধার এবং আসামী মোছা রোকেয়া আক্তারকে (৪৮) (মাহাবুব হাসান কাবুলের স্ত্রী) গ্রেফতার করে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত রোকেয়া আক্তারকে জিজ্ঞাসাবাদে সে জানায়, পুলিশের পোশাক, জ্যাকেট ও অস্ত্র সাবেক সংসদ সদস্য ঢাকা-১৮ মোহাম্মদ হাবিব হাসান এর হেফাজতে আছে। এই বিষয়ে ব্যাপকভাবে অনুসন্ধান করে উক্ত তথ্যের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম উক্ত বাসায় স্থানীয় সাক্ষীসহ অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১ কোটি ১৬ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫টি ১০০ ইউএস ডলারের নোট, ৪টি ২০ ইউএস ডলারের নোট, ১টি ০৫ ইউএস ডলারের নোট, ০১টি ০১ ইউএস ডলারের নোট, ৪১টি ১০০০ থাইবাথ নোট, ১১টি ১০০ থাইবাথ নোট, ০২টি ৫০০ থাইবাথ নোট, ২৮টি ২০ থাইবাথ নোট, ০৩টি ৫০ থাইবাথ নোট, ২০টি ৫০০ দেরহামের নোট, ০১টি ১০০ দেরহামের নোট, ০১টি ২০ দেরহামের নোট, ০৩টি ১০ দেরহামের নোট, ২টি ০৫ দেরহামের নোট, ৫টি ১০০ কানাডিয়ান ডলারের নোট, ২টি ১০ সিঙ্গপুর ডলারের নোট, ১টি ০২ সিঙ্গপুর ডলারের নোট, ১টি ১০০ রিয়ালের নোট, ২টি ৫০ রিয়ালের নোট, ২টি ১০ রিয়ালের নোট, ৩টি ০৫ রিয়ালের নোট, ১টি ০১ রিয়ালের নোট, ১টি ০২ হাজার রুপির নোট, ৬০টি ৫০০ রুপির নোট, ১টি ২০০ রুপির নোট, ০৫টি ১০০ রুপির নোট, ৫টি ৫০ রুপির নোট, ৪টি ২০ রুপির নোট, ৬টি ১০ রুপির নোট, ৩টি নেভি ব্লু রংয়ের বুলেটপ্রুফ জ্যাকেট সামনে ও পিছনে উভয় পাশে ইংরেজিতে POLICE লেখা ও ২টি প্রাইভেটকার (Land Cruiser ZX Hard jeep Toyota M crop 2021 ও Harrier Hard jeep Toyota M crop 2014) জব্দ করা হয়।

উপ-পুলিশ কমিশনার রওনক জাহান বলেন, উল্লেখিত বুলেট প্রুফ জ্যাকেটগুলো পলাতক ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিমসহ গ্রেফতারকৃতরা গত ৫ আগস্ট এর পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে বিভিন্ন সময় ব্যবহার করতো।

যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শশুর বাড়ি বলে জানা যায়। গ্রেফতারকৃতরা জানায় জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি ২টি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।

গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সুত্র, DMP news



Our Like Page
Developed by: BD IT HOST