September 27, 2026, 12:20 pm
শিরোনামঃ
পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে গুলিস্তানে গোপন বৈঠকের সময় আটক প্রায় তিন শতাধিক শম্ভুগঞ্জে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি – ১৪ খাদ্য পরিদর্শক বাবুল মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রায়েন্দা বাজারে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের গণসংযোগ: ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় সুদৃঢ় বার্তা গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শেখ হাসিনার নামে মামলা প্রত্যাহার দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

Reporter Name

 

স্টাফ রিপোর্টার-শেখ হাসিনার নামে মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।সোমবার (২১ অক্টোবর)গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী ব্যানার হাতে ঝটিকা মিছিল নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কে মিছিল করেন। বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদদীন, মুহাম্মদ আনোয়ার হোছাইন, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবু আব্বাস ভূঁইয়া, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন, ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এনামুল হক প্রিন্স, হাসান আহম্মেদ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, সাবেক সহ-সভাপতি এম. এম. নাজমুল হাসান, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রান,ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পারভিন মিশু ও লাবনী চৌধুরী প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST