April 27, 2026, 8:39 am
শিরোনামঃ
লক্ষীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালিয়ে বিভ্রান্তি চড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন ৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য: ৭ বছর পর তদন্ত প্রতিবেদন দাখিল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এনবিআরের রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

Reporter Name

প্রথম বাংলা : চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের শেষ দিনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা রাজস্ব আদায়ের তথ্য জানিয়েছে।

সোমবার(৩০ জুন)সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকা লে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “আজ সকাল ১০টা পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা। আজ যেটা ট্রেজারিতে জমা হবে, সেটার রিপোর্ট আগামীকাল পাওয়া যাবে। এর বাইরে সরকারি প্রকল্পের কর বা মূসকের বিল থাকে, যেটা আদায় হয়; সেটার সমন্বয় করতে কিছুটা সময় লাগবে।”

তিনি আরো বলেন, ‘‘স্বাভাবিকভাবে জুন ক্লোজিংয়ে একটু সময় লাগে,ফাইনাল ফিগার আসতে দুই থেকে তিন সপ্তাহ সময় লেগে যাবে। আজ সব দপ্তর খোলা, ব্যাংক খোলা। আমার ধারণা, আজকে ভালো পরিমাণ অর্থ জমা হবে। সরকারি বিলগুলো এডজাস্ট করলে গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত।’’

চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। তবে, অর্থবছরের মাঝামাঝি লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি করা হয়েছিল বলে জানা গেছে।



Our Like Page
Developed by: BD IT HOST