June 6, 2026, 3:17 am
শিরোনামঃ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অসহায় মায়ের আবেদনে-নগদ অর্থ সহায়তা তুলে দেন-সিএমপি কমিশনার

Reporter Name

মোঃ শহিদুল ইসলাম

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে নগরের এক অসহায় মা তার তিন মেয়ের পড়ালেখার সাহায্যের জন্য আকুতি জানিয়েছিলেন কমেন্ট করে। তিনি জানিয়েছেন যে, তিন মেয়ের পড়ালেখার খরচ চালাতে মানুষের কাছে হাত পাততে হচ্ছে। সেই আবেদন দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে সিএমপি কমিশনার ঐ পরিবারের খোঁজ নিতে বলেন।

দুপুর ১২ টায় সিএমপি কমিশনার মহোদয় তাঁর নিজ কার্যালয়ে তাদের হাতে ১ বছরের শিক্ষা উপকরণ ও এক বছরের শিক্ষাখরচ বাবদ নগদ অর্থ সহায়তা তুলে দেন। এ কার্যক্রমে সহায়তা করে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।

উল্লেখ্য,গত ৭সেপ্টেম্বর সিএমপি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নগরের কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য চালু হয় ‘এক টাকায় কেনার আনন্দ’ নামক একটি অভিনব বিপনীবিতান যে বাজারে ১ টাকা দিয়ে কাপড় ও ১০ টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি আইটেম কেনা যায়।

তাছাড়া সিএমপি ও বিদ্যানন্দের একটি ভ্রাম্যমাণ সুপারশপ শহরের বিভিন্ন বস্তিতে বস্তিতে ঘুরে বেড়াচ্ছে ১ টাকায় বাজারের কাস্টমারের খোঁজে।



Our Like Page
Developed by: BD IT HOST