June 3, 2026, 7:24 pm
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা

Reporter Name

লাভলী আক্তার নেত্রকোনা (জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা করার অভিযোগ উঠেছে।

আজ বুধবার দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা-কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।নি’হত মিলন মিয়া (৩৫) ওই গ্রামের আমজুদ আলীর ছেলে।ঘটনার পর অভিযুক্ত ইমন মিয়া (২২) ও তার মা হাবিয়া বেগমকে (৫৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মিলনের কাছে হাবিয়া বেগমের দুই হাজার টাকা পাওনা ছিল। বুধবার দুপুরে ওই টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে হাবিয়ার ছেলে ইমন মিয়া দা দিয়ে মিলনের ওপর হা’মলা চালায়। হামলার সময় তার গলার বাম পাশে গুরুতর আ’ঘাত লাগে এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা মিলনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখাদেয় এ সময় স্থানীয় লোকজন অভিযুক্ত ইমন মিয়া ও তার মা হাবিয়া বেগমকে আটক করে। একপর্যায়ে ইমনকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

ওসি মাকসুদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হ’ত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা ও ছেলেকে আটক করেছে। হ’ত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।’
নি’হতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।



Our Like Page
Developed by: BD IT HOST