July 1, 2026, 1:34 am
শিরোনামঃ
দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বুধবার পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারী দের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে: পুলিশ সুপার ময়মনসিংহ কক্সবাজার বাস টার্মিনালে এক কলেজ ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ১০ মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা প্রকাশ,স্ব মহিমার শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী- কক্সবাজার রুটে নভোএয়ারে দুইজনের যাওয়া-আসার টিকেট কিনলে চারদিন হোটেলে থাকা ফ্রি

Reporter Name

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ

নভোএয়ার রাজশাহী থেকে কক্সবাজার রুটে আগামী ১৭ই নভেম্বর থেকে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। ভ্রমন পিপাসুদের জন্য কক্সবা জারে তিন রাত চার দিনের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে রাজশাহী থেকে কক্সবাজার রুটে এই ফ্লাইট চালু হচ্ছে। গত ২৬ অক্টোবর নগর ভবনে নভোএয়ারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সাথে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের এক সভায় রাজশাহী- কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়।

নভোএয়ার এর রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী জানান, সরাসরি ফ্লাইটটি রাজশাহী থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টায় পৌছাবে। কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে রোববার বিকাল ৩টা ৩৫ মিনিটে ছেড়ে রাজ শাহীতে বিকাল ৫টা ৫ মিনিটে পৌছাবে। এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫,৯০০ নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো জানান, ভ্রমন পিপাসুদের জন্য কক্স বাজারে তিন রাত চার দিনের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে নভোএয়ার। অফারটি উপভোগ করতে দুইজনের রাজশাহী থেকে কক্সবাজারের রিটার্ন টিকেট কিনতে হবে। এই অফারে দুইজনের কক্সবাজার যাওয়া-আসা এবং তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা রয়েছে।

ভ্রমণ পিপাসুদের এ সুবিধা দিতে নভো এয়ার কক্সবাজারের ৭টি হোটেলের সাথে চুক্তি করেছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল দি কক্স টুডে, সিগাল হোটেল,লংবিচ হোটেল,নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট,উইন্ডিট্যারেস হোটেল,গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সী প্যালেস।



Our Like Page
Developed by: BD IT HOST