September 23, 2026, 10:08 pm
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহামান্য রাষ্ট্রপতির আজ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজল এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবার পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাউনিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে আইন শৃঙ্খলা বাহিনির মতবিনিময় সভা,

Reporter Name

কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু-সুন্দরভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে কাউনিয়া থানা পুলিশের আয়োজনে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে কাউনিয়া থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ’র সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ভইস চেয়ারম্যান কাউনিয়া রংপুর।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনছার আলী কূর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ, টেপামধুুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, কাউনিয়া থানার ওসি (তদন্ত) মোঃ সেলিমুর রহমান,

বাংলাদেশ আওয়ামীলীগকাউনিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জমশেদ আলী, কাউনিয়া কলেজের আধ্যক্ষ মোঃ ফারুক আজম, বীর মুক্তিযোদ্ধা তরনী কান্ত,পুজা উদযাপন কমিটির সভাপতি পরেশ চক্রোবর্তি, সম্পাদক কমল সরকার টিপু সহ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা পূজা মণ্ডপের, আলাদা ভাবে বাহির ও প্রবেশ পথ রাখা সহ পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় উপজেলার ৬৮ টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST