August 16, 2026, 4:34 pm
শিরোনামঃ
দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হলেন এস এম রুস্তুম আলী লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাটে অবৈধ বালু বিক্রির: অতিষ্ঠ এলাকাবাসী, হুমকিতে ফেরিঘাট
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ১ জন ব্যবসায়ী কে আটক করেছে র‍্যাব-৫

Reporter Name

আবুল হাশেম রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পে র একটি অপারেশন দল ২৩ ডিসেম্বর ২০২২ ইং তারিখ রাত্রি ১১:৫০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন সাধুরমোড় গ্রামস্থ সাধুরমোড় ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বে পাঁকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে।

রাজশাহীর পুঠিয়া থানাধীন সাধুরমোড় নামক এলাকায় অপারেশন পরিচালনা করে দুটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ ‌। গ্রেফতারকৃত ওই যুবকের নাম আল আমিন (২৪)। তিনি সারদা উপজেলার চকমুক্তারপুর সরকারপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহী সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন সাধুরমোড় গ্রামস্থ সাধুরমোড় ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বে পাঁকা রাস্তার উপর ১জন ব্যক্তি অবৈধদ্রব্যসহ অবস্থান করছে।

উক্ত সংবাদ পেয়ে উক্ত ঘটনাস্থল পৌঁছামাত্রই র‍্যাবে র‌ উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করে। আসামী কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে অবৈধ ভাবে উক্ত উদ্ধারকৃত পিস্তল,ম্যাগজিন ও গুলি অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল।

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয় ও আসামিকে জেল হাজতে প্রেরন করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST