July 24, 2026, 10:07 am
শিরোনামঃ
নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের মেহরাব হাছান লিখন সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলের অভিযোগে শিক্ষার্থীদের ৫ দফা দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম সরকারি খাদ্য গুদামে চলতি ধোরো ধান সংগ্রহে ধীরগতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে গিয়ে ধরা

Reporter Name

প্রথম বাংলা : প্রেমিকাকে খুশি করতে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে গিয়ে রংপুর নগরীতে এক যুবক আটক হয়েছেন। মঙ্গলবার দুপুরে নগরীর প্রেস ক্লাব মার্কেটের আরটি প্রেস নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। আটক যুবকের নাম মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রেমিকাকে খুশি করার জন্যই আইডি কার্ড তৈরির কথা জানান। এ কাজে তিনি দিনাজপুর থেকে রংপুরে এসে একটি আবাসিক হোটেলে অবস্থান করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাফিজুর রহমান নিজেকে এএসপি পরিচয় দিয়ে আইডি কার্ড তৈরি করতে দোকানে যান এবং দ্রুত কাজ শেষ করার জন্য চাপ দেন। তবে ব্যাচ নম্বর ও কর্মস্থল সংক্রান্ত তথ্য জানতে চাইলে তিনি সন্তোষজনক উত্তর দিতে না পারায় দোকানির সন্দেহ হয়।

আরটি প্রেসের কর্মচারী রাকিবুল মিয়া বলেন, ‘তিনি নিজেকে পুলিশের এএসপি পরিচয় দেন। কিন্তু কর্মস্থল, ব্যাচ নম্বরসহ বিভিন্ন তথ্য ঠিকভাবে বলতে পারেননি। এতে আমাদের সন্দেহ হয়।’

 

পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তাকে জিজ্ঞাসাবাদ করে সত্যতা নিশ্চিত করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে কোনো চক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সুত্র, Daily Campus



Our Like Page
Developed by: BD IT HOST