July 25, 2026, 6:01 am
শিরোনামঃ
বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফুলবাড়ীতে নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name

সোহাগ কিবরিয়া ফুলবাড়ী দিনাজপুর

জাতীয় আন্দোলন নিরাপদ সড়ক চাই এর ২৯ তম বার্ষিকী উপলক্ষে ফুলবাড়ী উপজেলার শাখার উদ্যোগে এক আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, পহেলা ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় স্থানীয় মন্ত্রী মার্কেটের নিচ তলায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ সমাবেশ উদযাপন করা হয়। অনুষ্ঠানের নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদ‌ এর সঞ্চালনায়

সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি খাজানুর হায়দার লিমন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা জনাব মোঃ মুশফিকুর রহমান বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা-ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব মোঃ মানিক মন্ডল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা ফুলবাড়ী শাখার সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ, দপ্তর সম্পাদক সোহাগ কিবরিয়া ,দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক আব্দুল হানিফ সুজন, প্রকাশনা সম্পাদক ডঃ সোলাইমান মন্ডলসহ অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান বাবুল বলেন আমরা যে যেই দলেই করি না কেন সর্বপ্রথম মানুষের কল্যাণে কাজ করতে হবে, আর কারো ভালো করতে না পারলে অনিষ্ট করা যাবেনা, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলতে হবে, সচেতনতার সাথে রাস্তায় চলাচল করতে হবে তাহলে দুর্ঘটনা কমানো সম্ভব।



Our Like Page
Developed by: BD IT HOST