August 19, 2026, 7:34 pm
শিরোনামঃ
ফেনী জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি বাংলাদেশ–লিথুয়ানিয়া সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য উত্তরা পূর্ব থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেফতার, মামলা ৫৯ সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : নবনিযুক্ত দুদক চেয়ারম্যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন ঢাকা বিভাগে অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও অনলাইন জিআর এস সফটওয়্যার সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা সফল ভাবে সম্পন্ন নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশ–লিথুয়ানিয়া সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

লিথুয়ানিয়ার অনাবাসী রাষ্ট্রদূত দিয়ানা মিকেভিচিয়েনে গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি-এর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ–লিথুয়ানিয়ার বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি পোশাক, টেক্সটাইল, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চামড়া, কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্যের জন্য লিথুয়ানিয়ার বাজার সম্প্রসারণ এবং বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। একইসঙ্গে আইটি, FinTech, AI, সাইবার নিরাপত্তা, ই-গভর্ন্যান্স ও নবায়নযোগ্য জ্বালানিতে যৌথ সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উভয় পক্ষ উচ্চপর্যায়ের সফর, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST