লক্ষীপুরে দিন দুপুরে দোকানে চুরি, গণধোলাই দিয়ে চোরকে পুলিশে সোপর্দ
Reporter Name
Update Time :
Tuesday, July 14, 2026
/
18 Time View
/
Share
নিজস্ব প্রতিবেদন :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার অন্তর্গত কামারহাট বাজারে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। বাজারের ব্যবসায়ী বাহারের দোকানে ঢুকে চুরির করার সময় হাতেনাতে এক চোরকে ধরে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে কামারহাট বাজারের ব্যবসায়ী বাহার মিয়ার দোকানে ক্রেতা সেজে প্রবেশ করে এক যুবক। একপর্যায়ে বাহার মিয়ার অসতর্কতার সুযোগ নিয়ে ক্যাশবাক্স থেকে টাকা ও মূল্যবান মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করে সে। বিষয়টি টের পেয়ে বাহার মিয়া চিৎকার দিলে আশেপাশের ব্যবসায়ী ও পথচারীরা ছুটে এসে চোরকে হাতেনাতে ধরে ফেলে।
উত্তেজিত জনতা চোরকে আটকে রেখে গণধোলাই দেয়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত চোরকে হেফাজতে নেয়।
ব্যবসায়ী বাহার মিয়া জানান, দিনদুপুরে এমন চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করছেন। এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বাজারে পুলিশি নজরদারি আরও বাড়ানো হবে।