May 25, 2026, 2:49 am
শিরোনামঃ
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময় দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খুলনার চাঞ্চল্যকর ইউপি সদস্য হত্যা মামলার ৩ আসামিকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২

Reporter Name

নূর হোসাইন :

বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগান নিয়ে র‌্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণেরঅপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবে সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার,চাঁদাবাজ,সন্ত্রাস,খুনী,ছিনতাইকারী,অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। খুলনার দীঘলিয়া থানার চাঞ্চল্যকর ইউপি সদস্য সৈয়দ ফারুক আলী হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি ১) দ্বীন ইসলাম সরদার(৬০),পিতা- মৃত জালাল সরদার,থানা-তেরখাদা, জেলা- খুলনা,২) মিলটন শেখ(৩২),পিতা- হারুন শেখ,থানা-তেরখাদা, জেলা-খুলনা,৩) আলামিন শেখ(২৫),পিতা- রবিউল শেখ, থানা – তেরখাদা, জেলা- খুলনা’কে গত ২৭/১০/২০২৪ ইং তারিখ

আনুমানিক রাত ১০.৩০ ঘটিকায় রাজধানী মোহাম্মদপুর থানা ও কাফরুল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ০৫/০৯/২০২৪ ইং তারিখ বিকাল অনুমানিক ০৫:১৫ ঘটিকার সময় ইউপি সদস্য সৈয়দ ফারুক আলী নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলে দিঘলিয়া থানাধীন কোলা বাজারস্থ একটি দোকানের সামনে পৌঁছালে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জন আসামি পূর্ব শত্রæতা ও রাজনৈতিক বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমকে চারদিক থেকে ঘিরে ধরে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে।

এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে চলে যায়” তাৎক্ষণি কভাবে স্থানীয়দের সহায়তায় ভিকটিম ফারুককে খুলনা মেডি কেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎস্যক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করে। উক্ত ঘটনার পর গত ০৯/ ৯/২০২৪ ইং তারিখে ভিকটিমের পিতা বাদী হয়ে দীঘলিয়া থানায় একটি মামলা (মামলা নং-০৬ তারিখঃ ০৯/০৯/২০২৪ইং ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪

পেনাল কোড-১৮৬০) দায়ের করেন। বর্ণিত মামলায় জড়িত আসামিদের গ্রেফতার সংক্রান্তে দীঘলিয়া থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৭/১০/২০২৪ ইং আনুমানিক রাত ১০.৩০ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর”ও কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।আসামিদের গ্রেফতার করে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা জেলার দীঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটি জানালেন শিহাব করিম

সিনিঃ সহকারী পুলিশ সুপার সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া)



Our Like Page
Developed by: BD IT HOST