July 11, 2026, 9:04 pm
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘুমন্ত অবস্থায় শ্বশুরবাড়িতে হারালেন বিশেষ অঙ্গ, স্ত্রী ও শাশুড়ি গ্রেপ্তার

Reporter Name

 

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় ঘুমন্ত অবস্থায় স্বামীর বিশেষ অঙ্গ কাটার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্ত্রী ও শাশুড়ির নামে মামলা দায়েরের পর তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার কচাকাটা ইউনিয়নের ঝিনঝিরা বালারচর গ্রামের মৃত জোসেন আলীর ছেলে আলমগীর হোসেনের (২৫) সঙ্গে কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সাহিনা বেগমের (১৮) এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।

গত শুক্রবার উভয় পরিবারের মধ্যস্থতায় কলহের নিরসন হয়। পরে ওই দিন সন্ধ্যায় স্ত্রীসহ শ্বশুর বাড়িতে বেড়াতে যান আলমগীর। ঘটনার দিন শ্বশুরবাড়িতে দুপুরে খাওয়াদাওয়া শেষে আলমগীর ঘুমিয়ে পড়েন। বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত স্ত্রী ব্লেড দিয়ে ঘুমিয়ে থাকা আলমগীরের বিশেষ অঙ্গ কাটেন।

এ সময় আলমগীরের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভূরুঙ্গামারী মাদার ক্লিনিকে ভর্তি করান।

এ ঘটনার পর ওই দিন রাতে আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুজনকে আসামি করে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রী সাহিনা বেগম ও শাশুড়ি সেফালী বেগমকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আজ রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST