May 25, 2026, 12:08 am
শিরোনামঃ
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময় দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শরীয়তপুর-১ আসনে এমপি পদে প্রার্থী হতে চান মেহেদী হাসান রফিক

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ-জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি:

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিলাসপুরের জানখার কান্দি খান বাড়ির সন্তান মোঃ মেহেদী হাসান রফিক। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে নিজ এলাকার উন্নয়ন ও মানবসম্পদ বিকাশে অবদান রাখার লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

মেহেদী হাসান রফিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএস সম্পন্ন করে হাউজিং ডেভেলপমেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থার উপদেষ্টা, জাজিরা উন্নয়ন ফোরামের আজীবন সদস্য এবং জাজিরা গ্রাজুয়েটস ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

তার পারিবারিক পরিচয়ও বেশ সম্মানজনক। তার দাদা মরহুম হাফেজ মোসলেহ্ উদ্দিন খান ছিলেন একজন প্রখ্যাত আলেম ও মাদরাসা প্রতিষ্ঠাতা, বাবা মরহুম মাওলানা নুরুল হক খান ছিলেন একজন ইসলামিক বক্তা ও শিক্ষক। বড় ভাই, চাচাসহ পরিবারের অন্য সদস্যরাও শিক্ষা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ব্যক্তিগতভাবে প্রচারবিমুখ হলেও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমে মেহেদী হাসান রফিকের অংশগ্রহণ দীর্ঘদিনের। তিনি বিশ্বাস করেন, একজন জনপ্রতিনিধির মূল শক্তি হওয়া উচিত সুশিক্ষা, সচ্ছতা ও জনসেবা। তরুণদের সঙ্গ ও উন্নয়নে তিনি সবসময় আগ্রহী এবং তাদের সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছেন।

তার ভাষ্য অনুযায়ী , “নির্বাচনে অংশগ্রহণ বড় কথা নয়, বরং প্রার্থিতা নিয়ে হোক গঠনমূলক প্রতিযোগিতা। জনগণই বেছে নিক তার যোগ্য প্রতিনিধি।”

স্থানীয়রা মনে করেন, মেহেদী হাসান রফিক পালং- জাজিরার দায়িত্ব পেলে শরীয়তপুরের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে একটি কার্যকর পরিবর্তন আসতে পারে।

সমস্যার পালং-জাজিরাকে সম্ভাবনায় রূপান্তর করতে তরুণ নেতৃত্ব হোক অগ্রদূত এমন প্রত্যাশাই এখন অনেকের



Our Like Page
Developed by: BD IT HOST