July 25, 2026, 4:30 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও তা ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়েও আলোচনা বাড়ছে বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শার্শায় ১৩ পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Reporter Name

মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধ

যশোরের শার্শা সীমান্ত থেকে ১৩ পিচ স্বর্ণের (ওজন ১ কেজি ৫৫৬ গ্রাম) বারসহ কামরুজ্জামান কামরুল (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।মঙ্গলবার (২১ মার্চ) রাত্রে উপজেলার গোগা ইউনিয়নের গাজীপাড়া গ্রামের জব্বারের মোড় এলাকা থেকে তাকে এ স্বর্ণের বারসহ আটক করা হয়।

আটক কামরুল শার্শার গোগা গ্রামের কুদরত উল্লাহের ছেলে।খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটে ন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান,ভারতে পাচারকারীরা স্বর্ণের একটি চালান পাচার করবে,এমন গোপন খবরে, উপজেলার গোগা গ্রামের গাজীপাড়া এলাকায় বিজিবি সদস্যরা নজরদারি বাড়ায়। এ সময় সন্দেহভাজন ওই যুবক ঐ এলাকায় আসলে,গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে গতিরোধ করে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি করে তার কোমরে কৌশলে লুকায়িত অবস্থায় ১৩ পিচ স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ৩১ লাখ টাকা। এবং আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। আর উদ্ধরকৃত স্বর্ণের চালানটি ট্রেজারি শাখায় জমা করা হবে বলে তিনি জানান।
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১



Our Like Page
Developed by: BD IT HOST