July 26, 2026, 2:17 am
শিরোনামঃ
রাজউক মহাখালী জোন অফিসের ইমারত পরিদর্শকের বিরুদ্বে দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও তা ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়েও আলোচনা বাড়ছে বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গঙ্গাচড়ায় ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name

সানজিম মিয়া-গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনওর) বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানবিক সহায়তা বাক্সের অর্থ থেকে উপকারভোগী ও সচেতন মহলের অংশগ্রহণে মানববন্ধন পালিত হয়েছে।গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন পিএএ গত প্রায় ৯ মাস আগে বদলী হয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোদগান পরবর্তী তিনি গঙ্গাচড়া উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, অবৈধ দখলদারদের নিকট থেকে সরকারী ভূমি উদ্ধার করে সেখানে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান, অবৈধভাবে তিস্তা নদী থেকে বালু উত্তোলন ও পরিবহণ বন্ধ করাসহ উপজেলাকে একটি আধুনিক উপজেলা গড়ার লক্ষ্যে কাজ শুরু করেন।

যার কারনে কিছু অশুভ চক্রের রোষানালে পড়েন ইউএনও এরশাদ উদ্দিন পিএএ । সেই অশুভ চক্রটি ইউএনওর নামে গরীব,অসহায়দের সাহায্যে স্থাপিত তার ব্যাতিক্রমী উদ্যোগ মানবিক সহায়তা বাক্স নিয়ে মিথ্যে অভিযোগ করে বদলী করিয়েছেন বলে স্থানীয় সাধারন মানুষের অভিযোগ। ইউএনওর বদলীর আদেশ এর কথা শুনতে পেয়ে তারা ক্ষোভে ফেটে পড়েন। যার কারনে গতকাল বৃহস্পতিবার ১লা ডিসেম্বর সকাল সাড়ে ১২ টার সময় গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে উপজেলা ইউএনও কতৃক “মানবিক সহায়তা বাক্সের”অর্থ থেকে উপকারভোগী ও সচেতন মহলের ব্যানারে দীর্ঘক্ষন মানববন্ধন করা হয়।

উপকারভোগীরা এ সময় বলেন, ইউএনও মোঃ এরশাদ উদ্দিন পিএএ একজন কর্মমুখর মানুষ। তিনি সার্বক্ষনিক সাধারন মানুষের সেবায় কাজ করেন। সরকারী নির্দেশনা বাস্তবায়ন করতে তিনি কখনো কার্পন্য করেননা। ইউএনও এরশাদ উদ্দিন’কে যেকোন সময় যেকোন প্রয়োজনে মানুষ কাছে পায়। তিনি যোগদানের পরে উপজেলার চেহারা পরিবর্তন করে দিয়েছেন। যেসকল অশুভ চক্র ইউএনওর নিকট থেকে অবৈধ সুবিধা নিতে পারেননি তারাই ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে বদলীর আদেশ করিয়েছে।

বক্তারা ইউএনওর বদলীর আদেশ স্থগিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে বলেন, সরকারের উন্নয়ন ত্বরান্বিত করতে, সকল কাজ বাস্তবায়ন করতে এবং সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে ইউএনও এরশাদ উদ্দিন পিএএ এর বদলীর আদেশটি স্থগিত করা হোক। অতি অল্প সময়ে তার চলে যাওয়ায় উপজেলাবাসীর বড় ক্ষতির আশঙ্কায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন ও বদলী আদেশ প্রত্যাহারে উপকারভোগী ও সচেতন মহল জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেন।



Our Like Page
Developed by: BD IT HOST