June 25, 2026, 10:55 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় এসএসসি পরীক্ষার্থী বহিস্কার

Reporter Name

মোঃ রাশেদুল ইসলাম রিয়াদ”জাজিরা প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পরীক্ষার হলে মোবাইল নিয়ে যাওয়ার অপরাধে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রবিবার(২৫ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা এর আওতায় সকল মাধ্যমিক বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় দুপুর সারে ১২টায় পরীক্ষা চলাকালীন সময়ে ভেন্যু কেন্দ্র জাজিরা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যাল য়ের ১০ নম্বর কক্ষে এক শিক্ষার্থী একটি স্মার্টফোন নিয়ে প্রবেশ করে। তখন ঐ কক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ,ফর মস এন্ড স্টেশনারী এবং প্রবাসী কল্যাণ শাখা) মোঃ আব্দুল্লাহ আল মামুন পরিদর্শনের সময় ঐ শিক্ষার্থীকে মোবাইল দেখে উত্তরপত্রে লিখতে দেখে। পরে কেন্দ্র সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডে মিক সুপারভাইজারের উপস্থিতিতে ঐ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।বহিষ্কৃত ঐ শিক্ষার্থীর নাম মো: নাজমুল হোসেন তিনি দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাইস্কুল এন্ড কলেজের ছাত্র।

এবিষয়ে ভেন্যু কেন্দ্র সচিব মো: আলী জাতীয় দৈনিক মুক্তিযোদ্ধা ৭১ সংবাদ পত্রিকা কে বলেন এক পরীক্ষা র্থী পরীক্ষা কক্ষে মোবাইল নিয়ে আসার কারনে তাকে বহিষ্কার করা হয়েছে।

জাজিরা উপজেলা একাডেমিক সুপারভাইজারখায়রুল ইসলাম জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকাকে বলেন,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ,ফরমস এন্ড স্টেশনারী এবং প্রবাসী কল্যাণ শাখা) মোঃ আব্দুল্লাহ আল মামুন পরিদর্শনের সময় এক পরীক্ষার্থীকে স্মার্টফোনে উত্তর দেখে উত্তরপত্রে লিখতে দেখেন। পরে তাকে বহিষ্কার করা হয়। ঐ শিক্ষার্থীর বিষয়ে পরবর্তি সিদ্ধান্ত শিক্ষা বোর্ড দিবে।’



Our Like Page
Developed by: BD IT HOST