July 21, 2026, 4:02 am
শিরোনামঃ
যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পোরশায় সার অবৈধ মজুদ দুই ব্যবসায়ীর ৮০ হাজার টাকা জরিমানা

Reporter Name

নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় সার অবৈধ মজুদ করার কারনে দুই ব্যবসায়ীর ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ওই জরিমানা আদায় করেন।

ব্যবসা প্রতিষ্ঠান দুটি হলো শিশা বাজারের বিকাশ কুমার শাহা পরিচালিত আদর্শ কৃষি বিতান ও নাজমুল আলম পরিচালিত সাইদ ট্রেডার্স। ইউএনও জাকির হোসেন জানান, শুক্রবার বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

শিশা বাজারের বিকাশ কুমার শাহা পরিচালিত আদর্শ কৃষি বিতানে অবৈধভাবে ৫ হাজার ৫৭ বস্তা ডিএপি ও ১৪৬ বস্তা এমওপি সার মজুদের কারনে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল।

এবং নাজমুল আলম পরিচালিত সাইদ ট্রেডার্সে অবৈধভাবে ডিএপি ৮০২ বস্তা ও এমওপি ২০১ বস্তা মজুদের কারনে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো জানান,মজুদ সার গুলি কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে শনিবার কৃষকদের মাঝে সরকার ধায্যকৃত মূল্যে বিক্রির জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এসময় কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল হাই ও পুলিশ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST